ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎

ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
‎
‎
‎
‎হেলাল মজুমদার কুষ্টিয়া
‎নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান। ভেড়ামারা উপজেলার অডিটোরিয়ামে ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা তিনটায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মারজিয়া খানম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমিন আক্তার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামশেদ আলী।
‎
‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।
‎
‎তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তারা শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
‎