ভেড়ামারায় বিনামূল্যে গাছের চারা বিতরণ
হেলাল মজুমদার কুষ্টিয়া
একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমার দেশ”—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় টিএমএসএসের ভেড়ামারা শাখার উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫০০টি গাছের চারা এনজিওর সদস্য ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস ভেড়ামারা শাখার ম্যানেজার সাইদুজ্জামান। এছাড়া শাখা সুপারভাইজার ফয়জুল করিম ও শাহিন আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি হবে।
Print [1]