ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার

ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার

হেলাল মজুমদার,কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় হোমিও ওষুধের দোকানের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় মদ মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৩৬০ বোতল মদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (রাত ৯টা) গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠেরপুল এলাকায় অবস্থিত হালিমা হোমিও হল-এ অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।


অভিযানকালে দোকান থেকে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় হালিমা হোমিও হলের মালিক শ্যামলী পারভীন (৪৫)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, শ্যামলী পারভীন দীর্ঘদিন ধরে হোমিও ওষুধের আড়ালে ভারতীয় RHUSTOX 30 (Alcohol Content) বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তিনি তার অপরাধ স্বীকার করেন।
স্থানীয়দের অভিযোগ, এ অবৈধ মদ ব্যবসার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে, যা এলাকার যুবসমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।