ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ভেড়ামারা পাবনা সুইটসকে ১৫০০ হাজার টাকা অর্থদণ্ড।

ভেড়ামারা পাবনা সুইটসকে ১৫০০ হাজার টাকা অর্থদণ্ড।

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়া ভেড়ামারায় পাবনা সুইটস নামের এক দোকান অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ভেড়ামারা পৌরসভার রেল বাজারস্থ পাবনা সুইটস নামক এক মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু মূলত একজন ক্রেতার দই’র মাপযোগ গড়মিল থাকার বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে এনে সরেজমিনে সত্যতা যাচাই করতে গেলে সত্যতা প্রমান মেলে। দেখে দইয়ের দাম ২৬০/- কেজি, দইয়ের হাড়ীর ওজন ১৩৮৮ গ্রাম। কিন্তু কাস্টমারের নিকট থেকে মাত্র ৫০০ গ্রাম দইয়ের হাড়ীর দাম বাদ দেওয়া হয়, বাঁকী ৮৮৮ গ্রাম হাড়ীর দাম কাস্টমারের নিকট থেকে উক্ত প্রতিষ্ঠানটি গ্রহন করে থাকে। এ সময় উপজেলা নিবার্হী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু তিনি দই, মিষ্টি দোকানে মূল্য তালিকা না থাকার কারণে পাবনা সুইটস কে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫,০০০/- হাজার টাকা জরিমানা করেন । এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা ও সাংবাদিকগণ। পরবর্তীতে স্বপ্ন সুপার শপ ও Famous92 তে পরিদর্শন করেন, সেখানে সব ঠিকঠাক থাকায় মূল্য তালিকা ও প্রতিটা জিনিসের নাম উল্লেক করে মূল্য নির্ধারণের তালিকা প্রদর্শনের দিকনির্দেশনা প্রদান করেন।