ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নওগাঁ জেলা পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষে মুক্তির মোড় স্মৃতিস্তম্ভে সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।