ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মেহেরপুরে ডিবি’র অভিযানে হুইস্কি মদসহ আটক ১

বিশেষ প্রতিনিধি মেহরপুরঃ মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করে মেহেরপুর পৌরসভা এলাকা থেকে ১ বোতল হুইস্কিসহ সালমান হোসেন (২৫) কে আটক করেছে। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেরপুর পৌরসভার চুলকানির মোড় থেকে সালমান কে আটক করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই হেলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সালমান কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় তৈরি ১ বোতল ব্লাক ডিলাক্স হুইস্কি উদ্ধার করা হয়।

আটককৃত সালমান হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের আলী হোসেনের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু জানান।