ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

মেহেরপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ কামাল হোসেন খাঁন জেলা প্রতিনিধি মেহেরপুরঃ মেহেরপুর সদরের বারাদীসহ এতদঅঞ্চলে কয়েক মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বারাদী অঞ্চলের রাজনগর, জুগিন্দা, কলাইডাঙ্গা, মোমিনপুর, পাটকেলপোতা, দরবেশপুরসহ বিভিন্ন গ্রামের মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, কচু আলু গম. মসুরী, কলার গাছ ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রবিবার বিকেল পৌনে তিনটার দিকে আচমকা ঝড় ও শিলা বৃষ্টি হয়। ১৫-২০ মিনিটের স্থায়িত্বকালের এই শিলাবৃষ্টিতে কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। মেহেরপুর বারাদীতে অবস্থীত বীজ উৎপাদন খামারের ( বিএডিসি) উপ-পরিচালক হাফিজুল ইসলাম জানান, চলতি অর্থবছরে অত্র খামারে ভুট্টা ৩.৭৫ , গম ৬০ ও ২৬ একর আলু আবাদ করা হয়েছে।

যাহা বর্তমানে মাঠে রয়েছে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে খামারে আবাদকৃত ৩.৭৫ একর ভুট্টা ও গমের গাছ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে মাটিতে শুয়ে গেছে এবং ২৬ একর আলু হাম্পলিং পরবর্তী অবস্থায় থাকায় শিলাবৃষ্টির কারণে জমিতে পানি জমে পচন লাগা শুরু হয়েছে। এক্ষেত্রে চলতি অর্থবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা কষ্টসাধ্য হয়ে যাবে।

কলাইডাঙ্গা গ্রামের কৃষক মালেক জানান, আমার দুই বিঘা জমির ভুট্টা গাছ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে মাটিতে পড়ে গেছে। যা থেকে আশানুরূপ ফলন পাব নাবলে মনে করি। মোমিনপুর গ্রামের কৃষক ইমাদুল জানায়, তার একবিঘা জমির শশা গাছ শিলাবৃষ্টিতে পাতা ছিঁড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

মেহেরপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২