ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল

নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: 
যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দারিদ্র্য ও প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা কাজী জুয়েল হোসেনের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। তাকে স্বাবলম্বী করতে একটি চায়ের দোকান স্থাপন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার শিশু কন্যার পড়াশোনার জন্য বই ও আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

জানা যায়, জাতীয় নির্বাচনের প্রচারণা চলাকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের বাসিন্দা কাজী জুয়েল হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সহায়তা প্রার্থনা করেছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আল মামুন ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করে।
রোববার জুয়েলের নতুন চায়ের দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি জুয়েলের হাতে দোকানের দায়িত্ব তুলে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, আহ্বায়ক তানভীর হায়দার তমাল, সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
উপস্থিত বক্তারা জানান, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল

যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল

আপডেট টাইম : ০৮:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬