ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রাজশাহীর মোহনপুরে মাছের পিকআপের ধাক্কায় একজনের মৃত্যু

রাজশাহীর মোহনপুরে মাছের পিকআপের ধাক্কায় একজনের মৃত্যু

রাজশাহী ব্যুরো : রাজশাহী- নওগাঁ মহাসড়কের মোহনপুর থানায় (প্রবেশ মুখ/ বিদিরপুর বাজারের কাছাকাছি) মাছের পিকআপের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (৪ মার্চ) দুপুর সোয়া ৩ টার দিকে উপজেলার বসন্তকেদার গ্রামস্থ মহাসড়কের উপরে রাজশাহীগামী মাছের পিকআপের সঙ্গে একটি সিএনজির সামনাসামনি ধাক্কা লাগে।

এসময় ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয় এবং সিএনজিতে থাকা ৩ জন যাত্রী গুরুত্বর আহত হয়। দুর্ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধারকারি টিম আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। তবে প্রাথমিকভাবে ভিক্টিমের পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ।