ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল

রাজশাহী ব্যুরো: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ক্লাবের সদস্য ও রাজশাহীর সাংবাদিকরা। উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত সবাই সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি এবং বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।

এসময় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সবুর। তিনি তার মোনাজাতে সাইদুর রহমানের সফল চিকিৎসা, দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রবীন এই সাংবাদিক ও প্রেসক্লাব নেতা দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।