ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎

রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ৩৩৪ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

‎উপদেশের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান এবং মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আলমগীর কবির।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ আমিরুল আরাফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো: মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তারেক হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (OC) মো: জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস এবং প্রকল্প বাস্তবায়ন অফিসার (PIO) মিজানুর রহমান সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের রাজস্ব বাজেটের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এই পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়গুলোতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে পুষ্টির চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোনাগুলো যাতে সঠিকভাবে বড় হতে পারে, সেজন্য জলাশয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করার আহ্বান জানানো হয়েছে।