ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে ময়লার ট্রাকের ধাক্কায় সাংবাদিক সোহেল আহত

লক্ষ্মীপুরে ময়লার ট্রাকের ধাক্কায় সাংবাদিক সোহেল আহত

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি। 

লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় সাংবাদিক সোহেল আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে গিয়ে সোহেলের খোঁজখবর নেন

লক্ষীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আলমগীর হোসেন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের লক্ষ্মীপুর শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এবং সংগঠনের অর্থ সম্পাদক ও ৭১ বাংলা টিভির রিপোর্টার নাজমুল হোসেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোহেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চান।

সোহেলের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।