ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লালপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

লালপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এ জেড সুজন মাহমুদ প্রতিনিধি,লালপুর (নাটোর): নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকরী কমিশনার ভূমি শিমুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, লালপুর থানার ওসি তদন্ত মোমিনুজ্জামান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর এরিয়া অফিসের ডিজিএম রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন,
মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান।
উপস্থিত ছিলেন, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হাসান মুক্তি, সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু প্রমুখ।