ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লালপুর থানাকে ‘সেবাধর্মী থানা হিসাবে কার্যক্রম উদ্বোধন 

লালপুর থানাকে ‘সেবাধর্মী থানা হিসাবে কার্যক্রম উদ্বোধন 

এ জেড সুজন,
লালপুর (নাটোর) প্রতিনিধি ।
নাটোরের লালপুর থানা ‘সেবাধর্মী থানা হিসাবে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমরা ৫ আগস্টের (২০২৪) পরে পুলিশের যে গুণগত পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কাজে দেখাতে চাই পুলিশ কতটা পরিবর্তন হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট ২০২৫) এ কার্যক্রমের উদ্বোধন করেন, রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। লালপুর থানা ‘সেবাধর্মী থানা হিসাবে এর কার্যক্রমের উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে থানার মিলনায়তনে নাটোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনের (পিপিএম) সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আইন শৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে মনোযোগ সহকারে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক (পিপিএম), গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ। এছাড়াও নাটোর জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন