শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব ও তরুণ নেতৃত্বের আইডল মানবিক নেতৃত্ব এবং বরেন্দ্র অঞ্চলের তিনপ্রজন্মের দানশীল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখার প্রত্যাশা করে নিয়ে এই জনপদের মানুষ নতুন স্বপ্ন দেখছেন।শরীফ মুন্সীর যে মানবিক গুণাবলী তাতে তিনি জনপ্রতিনিধি হলে তার হাতে সাধারণ জনগণের জানমাল নিরাপদ থাকবে বলেই সবার প্রত্যাশা।
জানা গেছে,বিগত ২০০৯ সাল থেকে শরীফ উদ্দিন মুন্সী পরিবার আর্ত- মনবতায় নিয়োজিত রয়েছে।অসুস্থ মানুষের চিকিৎসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সাদাছড়ি, ছাতা, বিশুদ্ধ খাবার পানি সংকট মোকাবেলায় মটর-ট্র্যাংকি ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ইত্যাদি সমাজসেবা মুলক কাজ নিয়মিত করে আসছেন।
সম্প্রতি চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) বিএনপি কর্মী নিহত নেকছার আলীর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।
জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সী হচ্ছে তানোরের যুবকদের আইকন ও গর্ব। তিনি প্রতি মুহূর্তে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ যাচ্ছেন।এসব কারণে তানোরের সাধারণ মানুষের ইচ্ছা আগামীদিনে শরীফ মুন্সিকে উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
Print [1]