ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

শার্শায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ট্রাক ও মহেন্দ্রের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্রর চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ত মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে মাহেন্দ্রচালক নুরু গাইন (৪৫) ও শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে মাহেন্দ্রযাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)।

নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, বাগআঁচড়া থেকে নাভারনমুখী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মহেন্দ্র যাত্রী নুরু ও রাকিব গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনার মৃত্যু হয়।

ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।