ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সহিংস তান্ডব : জামিন পেলেন সালথার আওয়ামীলীগ নেতা সাব্বির চৌধুরী

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ও থানা ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ সামাদ বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সালথায় করোনা মোকাবিলায় গত ২০২১ সা‌লের ০৫ এপ্রিল তান্ডবের ঘটনায় সালথা উপ‌জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পু‌লিশ। এ মামলায় তিনি ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।