ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও ভেড়ামারায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস ২৯ বছরেও নিজস্ব ভবন পায়নি রাজশাহীর সিএমএম আদালত সাংবাদিক সুরুজ আলীর মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিশাল বিক্ষোভও ঝাড়ু  মিছিল  বদলগাছীতে পানিতে ডুবে প্রাণ গেল নবদম্পতির পত্নীতলা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম  সংবাদ প্রকাশের পর ঘোড়াঘাটে করতোয়া নদী ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ

সাংবাদিক সুরুজ আলীর মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা

রাজশাহী ব্যুরো: রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলীকে একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মিথ্যা মামলায় আদালতের নির্দেশে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে মো. সুরুজ আলী আদালতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।
নেতৃবৃন্দ বলেন, একটি কথিত প্রেসক্লাবের দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় একজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের অবাধ কার্যক্রমের জন্য উদ্বেগজনক। এ ধরনের মামলা সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। সাংবাদিকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুসহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মো. সুরুজ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিক সমাজকে পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও

সাংবাদিক সুরুজ আলীর মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা

আপডেট টাইম : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬