ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ , আজকের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সালথায় যুবতীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় তানজিলা আক্তার (২৫) নামের এক যুবতীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১১ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তানজিলা আক্তার উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ওবায়দুর শেখের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তানজিলা আক্তার দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগেছেন। মাঝে মাঝে পাগলামি করত। গতকাল মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেয়ে নিজেই ঘরের আড়ার সাথে গলায় মাফলার পেছিয়ে আত্মহত্যা করে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।