ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১ , আজকের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সৈয়দপুরে পানিতে ডুবে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের সেতু কারখানা সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু শহরের মিস্ত্রিপাড়ার শামীম আহমেদের পুত্র এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন পরিবারের কাউকে না জানিয়ে সে বন্ধুদের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানবশত পুকুরের গভীরে চলে যাওয়ায় সে ডুবে যায়। পরে বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা য়ায়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।