ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ

স্থায়ী জামিন পেলেন দৌলতপুর উপজেলা যুবলীগ সভাপতি টোকেন চৌধুরীসহ ২২ নেতাকর্মী

রনি আহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যা মামলায় কুষ্টিয়া জেলা জজ আদালত থেকে স্থায়ী জামিন পেলেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীসহ ২২ নেতাকর্মী।

বুধবার দুপুর সোয়া ২ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন দেন।

উল্লেখ্য গত মে মাসের ১১ তারিখ রাত ১১ টার দিকে আল্লার দর্গা মাস্টার পাড়াতে দুর্বৃত্তদের হামলার শিকার হয় দৌলতপুর উপজেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন মাহবুব খান সালামের বাবা আলাউদ্দিন খান বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৩০ মে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আগাম জামিন নিয়েছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরীসহ ৮ আ.লীগ নেতা কর্মী। সোমবার (৩০ মে) মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ সেলিমের বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন শেষে বুধবার দুপুর সোয়া ২ টার দিকে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত  থেকে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ ঢোকেন চৌধুরীসহ এই মামলার ২২ জন আসামি স্থায়ী জামিন নেন।

আওয়ামী যুবলীগ সভাপতিসহ ২২ নেতাকর্মীর স্থায়ী জামিন পাওয়াতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসেন আল্লারদর্গা পার্টি অফিসে।
এসময় সকলকে মিষ্টি মুখ করান উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

স্থায়ী জামিন পেলেন দৌলতপুর উপজেলা যুবলীগ সভাপতি টোকেন চৌধুরীসহ ২২ নেতাকর্মী

আপডেট টাইম : ০১:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২