ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি,

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সোনালী (২৫) নামের এক হিজড়া রঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর সহকর্মীরা। তবে মৃত্যুর পর পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানানোয় বিপাকে পড়েছেন তাঁর সতীর্থরা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোনালী দীর্ঘদিন ধরে শ্রীপুর এলাকায় অন্য হিজড়া ব্যক্তিদের সঙ্গে বসবাস করতেন।

সম্প্রতি এক সতীর্থের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে তাঁর টানাপোড়েন চলছিল। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি নিজ ঘরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সহকর্মীরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

বর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোনালীর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তবে তাঁরা মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের সঙ্গে পুনরায় যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।