ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা  পৌর বিএনপির সাধারন সম্পাদকের কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ।

হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা  পৌর বিএনপির সাধারন সম্পাদকের কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ।

হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য  কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০৩ ডিসেম্বর ) দুপুরে উপজেলার গো-হাটা সংলগ্ন আমেনা মহিলা মাদ্রাসায় হাফেজ,আলেম- ওলামা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩০ পারা কোরআন খতমের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক  মোঃ মানসুরুল হক রবিন,সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ ডালিম,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ রবি হোসেন,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আতাহার আলী মৃধা মাসুদ, উপজেলা কৃষক কৃষক দলের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী,
হোসেনপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, হোসেনপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ফয়েজ টুটুল, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ কারার খোকন, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পায়েল মৃধা,  সাংবাদিক শামছুল হক  প্রমুখ।