ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক। ভ্রাম্যমান আদালতের অভিযান  বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান, গ্রেফতার ১ পঞ্চগড়ে ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  যশোরে জানুয়ারির শুরুতেই বিভিন্ন জলাভূমিতে শীতের অতিথি পাখির সমাগম আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যুতে দৌলতপুরে গণ্যমান্যদের সঙ্গে এসপির মতবিনিময় শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর-১ আসনের প্রার্থী আবু জাফর ভেড়ামারায় অবহিত করণসভা অনুষ্ঠিত দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল

ইউল্যাবে চাকরি মেলা অনুষ্ঠিত

ফাইল ছবি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হলো চাকরি মেলা-২০১৭। শনিবার ধানমন্ডির ক্যাম্পাস ‘এ’ ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন বার্জার পেইন্টসের নির্বাহী পরিচালক রুপালী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএসএইচআরএম ও এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোশাররফ হোসেন।

রুপালী চৌধুরী তার বক্তব্যে ভালো চাকরি পাওয়ার জন্য ভালো সিজিপিএ’র পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের অন্যান্য শাখা থেকেও জ্ঞান আহরণ করার তাগিদ দেন। বিশেষ করে পরিবর্তনশীল টেকনোলজি থেকে জ্ঞান আহরণ করার জন্য তিনি গুরুত্বারোপ করেন।

মোশাররফ হোসেন বলেন, ‘চাকরির কোন ঠিকানা নাই, যা ক্যারিয়ারের আছে। ভালো চাকরি পাওয়া একটি চ্যালেঞ্জ, তাই বিশ্ববিদ্যালয়গুলোকে মার্কেট রেভেনিউ শিক্ষা দিতে হবে। যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সহজেই অর্গানাইজেশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।’

স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। সমাপনী বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের স্পেশ্যাল অ্যাডভাইজার প্রফেসর ইমরান রহমান।

প্রায় ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা মেলায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। গ্র্যাজুয়েটরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে আবেদন ও সিভি ড্রপ করেন। স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ ছিলো মেলায়। এছাড়াও সেমিনার, ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এসময় ইউল্যাব রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ, ক্যারিয়ার সার্ভিসেসের ডিরেক্টর আবু হেনা মোহাম্মদ রাসেল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভাগের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

ইউল্যাবে চাকরি মেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭