ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক  নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির  প্রকাশ্যে সহযোগিতা করলেও, গোপনে বিদ্রোহ” বোয়ালমারীতে বিএনপির তিন নেতা বহিষ্কৃত: দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা ভেড়ামারায় বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাহাদুরপুরে  ধানের শীষের প্রচারণায় ব্যারিস্টার রাগী রউফ  চৌধুরী

হাজার পর্বের ধারাবাহিক নাটকে ঈশানা

ফাইল ছবি

লাক্সতারকা হয়ে পথচলা শুরু গ্লামারগার্ল ঈশানা খানের। সারাবছর তাকে নাটক-টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়। সেই সাফল্যের পথ পেরিয়েই সম্প্রতি একহাজার পর্বের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, যেখানে রাজকন্যা রূপে হাজির হচ্ছেন এই মিষ্টি হাসির তারকা।

দেওয়ান নাজমুলের রচনা ও পরিচালনায় নতুন একটি ধারাবাহিকে ঈশানা অভিনয় করছেন। নাম ‘সুয়োরানী দুয়োরানী’। এখানে ঈশানাকে ‘রূপনগরের রাজকন্যা’র চরিত্রে দেখা যাবে। এই নাটকে কাজ করা প্রসঙ্গে ঈশানা বলেন, এই চরিত্রটি আমার কাছে স্বপ্নের মতো। এ ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। তিনি বলেন, হাজার পর্বের এই নাটকটি দর্শকরা দেখে যেমন বিনোদন পাবেন, তেমনই চমকও থাকবে।

নির্মাতা দেওয়ান নাজমুল জানান, এই নাটকটি একহাজারের বেশি পর্বে নির্মিত হচ্ছে। সম্প্রতি গাজীপুর ও সিলেটের জাফলংয়ে শুটিং করলাম। যে কোনো বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে আগামী বছর থেকে। ঈশানা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আশিক চৌধুরী, অরিন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন,

হাজার পর্বের ধারাবাহিক নাটকে ঈশানা

আপডেট টাইম : ০৬:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭