ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর থানার উদ্যোগে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সৈয়দপুর থানা চত্বরে ওই হাউজ-ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম)।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণ।

উক্ত ওপেন হাউজ-ডে তে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, ছিনতাই, বাল্য বিবাহসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সম্পর্কে উন্মুক্ত আলোচনা করা হয়। বিভিন্ন এলাকার লোকজন তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ও এদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে ধারণ করে পুলিশ সেবা যাতে জনগণের দ্বারপ্রান্তে পৌছে সেজন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি অপরাধ ও অপরাধী সম্পর্কে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০