ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু  পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন বহিষ্কার  নওগাঁয় মাদককারবারী মাদকসেবীরা আতঙ্কে  এসপি তারিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে  বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

প্রধানমন্ত্রীর দেয়া ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন সাংসদ রাবেয়া আলিম

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম। মঙ্গলবার সকালে রসুলপুর ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের কাছে খেলার সামগ্রীগুলো হন্তান্তর করা হয়। শহরের নতুন বাবু পাড়ার নিজ বাসভবনে সাংসদ রসুলপুর ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের হাতে এক সেট করে ক্রিকেট, ফুটবল ও দাবা হস্তান্তর করেন।

এসময় সাংসদপুত্র ক্লিন ইমেজ ব্যক্তিত্ব সম্পন্ন উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, আওয়ামী মৎসজীবি লীগ সৈয়দপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মামুন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক লিটু, ক্রীড়া সংস্থাটির রাসেল, রজিদ, শামসাদ, রাকিবসহ অন্যান্য খেলোয়ারা উপস্থিত ছিলেন। সাংসদ রাবেয়া আলিম বলেন, মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা বরাবরই ক্রীড়ামোদি। যুব সমাজ যাতে মাদকের নেশায় আক্রান্ত না হয় সেজন্য তিনি খেলাধূলার প্রতি জোর দিতে বলেছেন। সে অনুধাবন থেকে তিনি সারাদেশে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দেয়া ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন সাংসদ রাবেয়া আলিম

আপডেট টাইম : ০৪:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০