ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের  বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভেড়ামারায় ইউ সি বি ব্যাংকের  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দশমিনায় সড়কের বেহাল দশা ভোগান্তিতে দুই ইউপি’র বাসিন্দাদের

মোঃবেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্নী-পাতারচর সংযোগ সড়কের অংশ নদী গর্ভে বিলীন হবার পথে। রনগোপালদী বাজার থেকে এই সড়ক দিয়ে উপজেলার একমাত্র নদী বেষ্টিত চরবোরহান ইউনিয়নসহ চরঘূর্নী ও পাতারচর এলাকায় যাতায়াত করা হয়। জানা যায়,রনগোপালদী ইউনিয়নের শত শত বাসিন্দারা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সড়কটি রনগোপালদী বাজার থেকে সুইজগেট হয়ে নদী তীরবর্তী কূল হয়ে পাতারচর নদী তীরে গিয়ে সংযুক্ত হয়।

প্রায় ১ কিলোমিটার পাঁকা সড়কটি ১৭-১৮ অর্থ বছরে এলজিইডি নির্মান করে। বিগত ২ বছর আগে ঘূর্নীঝড় আফফান এবং সুইজগেট দিয়ে নেমে যাওয়া পানির চাপে সড়কটি ভেঙ্গে যাচ্ছে। এই সড়ক দিয়ে উলানিয়া, আউলিয়াপুর, রনগোপালদী বাজার,আরজবেগীসহ উপজেলা সদর দশমিনায় যেতে হয়। এই সড়কটি দিয়ে ২টি ইউনিয়নের বাসিন্দাসহ শিক্ষার্থীরা উপজেলা সদরে যাতায়াত করে থাকে।

এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার জানান, এই সড়কটি উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় চলাচলের জন্য একমাত্র পথ। এই সড়ক দিয়ে শত শত জনগন চলাচল করলেও এবং চরম ভোগান্তিতে থাকলেও কেউ কোন উদ্যোগ নিচ্ছে না। এই ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বলেন, সড়কটি ভাঙ্গনের ব্যাপারে আমি কিছুই জানি না তবে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

দশমিনায় সড়কের বেহাল দশা ভোগান্তিতে দুই ইউপি’র বাসিন্দাদের

আপডেট টাইম : ০৬:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০