ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচারের অভিযোগ

আবুল হাছনাত বাবুল নোয়াখালী: রাজনৈতিক বিরোধের জের ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সৌরভ হোসেনের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি গণমাধ্যম কর্মিদের কাছে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সৌরভ হোসেন বলেন, তার ওয়ার্ডে রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে। তারাই সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচারে লিপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম খালেক, চরকাঁকড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নুরনবী সীম্যান, চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবুল কালাম লিডার প্রমূখ। ইউপি সদস্য বলেন, গত (১৮ অক্টোবর) রাতে চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথার পেশকারহাট বাজারে দু’টি পক্ষের সংঘর্ষ চলাকালে আমি উপস্থিত ছিলাম বলে মিথ্যাচার করছে একটি মহল। পেশকারহাট রাস্তার মাথায় দু’পক্ষের সংঘর্ষে আমার উপস্থিতি নিয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।

আমার রাজনৈতিক প্রতিপক্ষ ইচ্ছাকৃত ভাবে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ মিথ্যাচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, ওই মহলটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইনভিত্তিক মাধ্যমে কল্পিত ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে এই অপপ্রচারের বিচার দাবি করেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক জানান, ওই দিন পেশকার রাস্তার মাথায় দু’পক্ষের সংঘর্ষ চলাকালে ইউপি সদস্য সৌরভ আমার অফিসে একটি পারিবারিক সালিশী বৈঠকে উপস্থিত ছিল। পেশকারহাটে সংঘর্ষের ঘটনায় দুটি পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। কোন পক্ষই ইউপি সদস্যকে আসামি করে নাই। রাজনৈতিক প্রতিপক্ষ অনলাইনে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের এই অভিযোগের কোনো সত্যতা নেই। পুলিশ তদন্ত করেও ইউপি সদস্যের কোন সংশ্লিষ্টতা পায়নি। ভুক্তভোগী ইউপি সদস্য লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচারের অভিযোগ

আপডেট টাইম : ০৪:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০