ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কুষ্টিয়ায়
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তৌহিদী জানতা। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালিত হয়৷ কুষ্টিয়া জেলা উলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়। মানববন্ধনে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল হামিদ, মহাসচিব মুফতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান, মোমতাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আরিফুজ্জামান, হাফেজ মাওলানা আবুদাউদ, আশরাফুল উলুম মাদ্রাসার মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা ইলিয়াস শাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,মুসলমানরা তাদের নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মহানবীর অপমান মুসলমানরা সহ্য করবে না। ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে তাদের হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। বক্তারা আরও বলেন, ফ্রান্স সরকার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বমুসলিমকে উস্কে দিয়ে বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের ধর্মবিরোধী এ অবমাননা বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করারও আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

আপডেট টাইম : ১১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০