ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা অপরাধ  মিথ্যা থেকে দূরে থাকার আহ্বান জানান: মির্জা আব্বাস রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া চাঁদাবাজীর অভিযোগে দুই সাংবাদিক গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌন পল্লীতে চাঁদাবাজীর মামলায় রাসেল রাফি (২৫) ও রবিন (২৮) নামের দুই কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার সকালে যৌনপল্লীর সামনে দৌলতদিয়া রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রাসেল রাফির বাবার নাম নারান এবং রবিনের বাবার নাম নুর আলম। তারা দৌলতদিয়া বাজার এলাকার বাসিন্দা। রাফি একটি অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার এবং রবিন ভিডিও এডিটর বলে নিজেদের দাবী করেন।

তাদের বিরুদ্ধে যৌনপল্লীর বাড়ীওয়ালী পুষ্প রাণী বাদী হয়ে ২৭ অক্টোবর মঙ্গলবার রাজবাড়ীর ৩নং আমলী আদালতে চাঁদাবাজী ও মারপিটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই দিনই গোয়ালন্দ ঘাট থানায় এজাহারভুক্ত করার আদেশ দেন। পুলিশ এর আলোকে বুধবার সকালে অভিযান চালিয়ে রাফি ও রবিনকে আটক করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক দুই আসামীসহ অজ্ঞাতনামা ৫/৭ জন গত ২০ অক্টোবর রাত ১০টার দিকে যৌনপল্লীর বাড়ীওয়ালী পুষ্প রাণীর বাড়ীতে গিয়ে হামলা করে।

তারা বাড়ীওয়ালীর নিকট ইতিপূর্বে দাবীকৃত চাঁদার ২ লক্ষ টাকার জন্য অস্ত্রের মূখে প্রাণনাশের হুমকি দেয় এবং এলোপাথারী মারপিট করে। এক পর্যায়ে পুষ্প রাণী তার ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়। এরপর তারা আগামী ৭ দিনের মধ্যে বাকী দেড় লক্ষ টাকা পরিশোধের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে গোয়লন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, চাঁদাবাজী, মারপিট ও যৌনপল্লীতে ত্রাস সৃষ্টির সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে কথিত সাংবাদিক রাসেল ও রবিনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রাসেল ২০১৫ সালের ২১ ফেব্রয়ারি তারিখে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল। ওই মাদক মামলায় সে জামিনে রয়েছে। মূলত এরা পল্লীতে ত্রাস সৃষ্টি, চাঁদাবাজী ও মাদক ব্যবসার সাথে জড়িত। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা ফেসবুক নির্ভর একটি অখ্যাত অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দেয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া চাঁদাবাজীর অভিযোগে দুই সাংবাদিক গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০