ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু  পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন বহিষ্কার  নওগাঁয় মাদককারবারী মাদকসেবীরা আতঙ্কে  এসপি তারিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে  বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

দৌলতপুরে চিকিৎসার অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু: বিশ্বাস ক্লিনিক সিলগালা

জিল্লুর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চিকিৎসার অবহেলায় (৮ নভেম্বর ২০২০) রবিবার সকাল আনুমানিক ৯ টার সময় মোছাঃ রমনী খাতুন (২২) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়।

নিহত পরিবারের অভিযোগ, শনিবার দিনগত রাত ৩ টার সময় প্রসব বেদনায় থাকা রমনীকে ভর্তি করা হয়, সকাল ৮ টা পর্যন্ত কোন চিকিৎসা দেয়া হয়নি, পরে ডাক্তার এসে চিকিৎসা দেয়া শুরু করতেই প্রসূতি ওই মায়ের মৃত্যু হয়। বিনা চিকিৎসায় ৫ ঘণ্টা ফেলে রাখায় তার মৃত্যু হয়েছে। গর্ভের সন্তান সহ রমনীর মৃত্যুতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হলে তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত রমনী সাদিপুর গ্রামের শ্রমজীবী বাচ্চুর স্ত্রী। প্রথম সন্তান জন্মদিতেই মৃত্যু হয় রমনী”র।

দুপুরে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী পৌছিয়ে বেসরকারি ঐ ক্লিনিকটি সিলগালা করে। দৌলতপুরে বেসরকারি খাতের চিকিৎসা সেবা আরও বেশি নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি। ওসি জহুরুল আলম বলেন, রমনীর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি । ঘটনার পরপরই ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত

দৌলতপুরে চিকিৎসার অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু: বিশ্বাস ক্লিনিক সিলগালা

আপডেট টাইম : ০৫:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০