ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী ভ্যান চালক নিহত আহত- ২

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ইট ভাটার ট্রাকের সাথে শিক্ষার্থী বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শেফা খাতুন (১৪) নামে এক শিক্ষার্থী এবং ভ্যান চালক আবু হানিফ নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ভ্যানে থাকা জ্যোতি ও অহনা নামের আরো দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার সময় যশোর-সাতক্ষীরা হাইওয়ে সড়কের খাজুরা নামক স্থানে। নিহত শেফা খাতুন উপজেলার কাঠুরিয়া গ্রামের সামীউল ইসলামের মেয়ে।

আহত শিক্ষার্থী জ্যোতি খাতুন একই গ্রামের আবুল কালাম লিটন এবং অহনা ইকরামুল কবীরের মেয়ে। তারা উভয়ই একে অপরের চাচাতো বোন এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ভ্যান যোগে স্কুলে যাচ্ছিল তারা। প্রতিমধ্যে খাজুরা নামক স্থানে পৌছালে বিপরিতদিক থেকে আসা একটি ইট ভাটার গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শেফা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভ্যান চালক আবু হানিফ। সে ওই গ্রামের নছুর উদ্দিনের ছেলে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিটু নাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার উর্দ্ধতন কর্মকর্তার পারমিশন ছাড়া আমি কোন বক্তব্য দিতে পারবো না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং লাইনটি কেটে দেন।
এদিকে সড়কে ভয়াবহ দূর্ঘটনার খবর শুনে শোকাহত পরিবারকে সমবেদনা দিতে ছুটে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। ঘাতক ট্রাক চালককে গ্রফতার করে আইনের আওতায় আনতে বিভিন্ন পরামর্শ দেন তিনি

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী ভ্যান চালক নিহত আহত- ২

আপডেট টাইম : ০২:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০