ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

উৎসবমূখর পরিবেশে গোয়ালন্দে শান্তিপূর্ণ ভোট গ্রহন

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জাল ভোট দেয়ার চেষ্টাকালে উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে উজ্জল নামের এক স্কুল ছাত্রকে আটক করা হয়। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার বিএম নাজমুল হুদা জানান, জাল ভোট দেয়ার চেষ্টাকালে ওই কিশোরকে আটক করা হয়েছে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, মতাশীন আওয়ামী লীগের মোঃ মোস্তফা মুন্সির (নৌকা), বিএনপির ইঞ্জিঃ মাহবুব আলম শাহিন (ধানের শীষ), প্রায়ত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরল ইসলামের ছেলে সতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আরিফুজ্জামান (ঘোড়া), সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী (আনারস) ও সুলতান শেখ (মোটর সাইকেল)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

নির্বাচনে ৩৫টি ভোট কেন্দ্রে উপজেলার ৯১ হাজার ৪৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও ৪৫ হাজার ৩৫৫ জন নারী ভোটার রয়েছে। নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপে করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে এবং রয়েছে স্ট্রাইকিং ফোর্সসহ টহল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানাগেছে, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

উৎসবমূখর পরিবেশে গোয়ালন্দে শান্তিপূর্ণ ভোট গ্রহন

আপডেট টাইম : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০