ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের  বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভেড়ামারায় ইউ সি বি ব্যাংকের  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লাল সবুজ উন্নয়ন সংঘের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: ৬৪ জেলার ২৮২ উপজেলায় একযোগে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারায় এ কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (১৬ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্বরনে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা। লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় চারা কিনে জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও শহীদ মিনারের পাশে ৫ হাজারের বেশি গাছের চারা রোপণ করেন।

আজ বুধবার ( ১৬ ডিসেম্বর) বৃক্ষরোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক তুহিনুর রহমান তুহিন, মোঃ হায়দার হোসেন,রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ মিলন আলী,সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিত রায়,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বাধীন হোসেন, অন্যতম সদস্য অনিক রেজা, মাহফুজুর রহমান লিখন, হালিম হোসন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে প্রধান শিক্ষক আরো বলেন লাল সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দরা বর্তমানে তারুণ্যের শক্তি দেশের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রমে অবদান রাখে। সে হিসেবে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস,ইফটিজিং, দুর্নীতি রোধ করাই এই সংগঠনের কাজ। সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি জানান, বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্বরনেই এমন আয়োজন। সংগঠনের পক্ষ থেকে ৬৪ জেলার ২৮২ টি উপজেলায় প্রায় ৫ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে ।

আমরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করি সকল জেলায় । করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও গত ৭ জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এক লাখ এক হাজার তিনশত চারা রোপণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

লাল সবুজ উন্নয়ন সংঘের নতুন রেকর্ড

আপডেট টাইম : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০