ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাপাহারে শীতের প্রকোপ: ফুটপাতের দোকান গুলোতে ক্রেতার হিড়িক!

আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় নওগাঁর সাপাহারে জেঁকে বসেছে কনকনে শীত ! গত তিন ধরে একনাগারে শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীত বাড়ার সাথে সাথে সদরের ফুটপাতগুলোতে জমে উঠেছে শীতবস্ত্র কেনাকাটার হিড়িক।

উপজেলা সদরের ফুটপাত গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতের মাটিতে, ভ্যানে ও টং সাজিয়ে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে আছে ব্যাবসায়ীরা। টানা তিন দিন যাবৎ শৈত্য প্রবাহ বাড়ার ফলে মধ্যে স্তর ও নিম্ন স্থরের লোকজন এসব দোকানে শীতের কাপড় কেনার জন্য ভিড় করছে । শুধু নিম্ন ও মধ্যে স্তরের লোকজনই নয় বরং উচ্চবিত্ত স্তর সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনও ভিড় করছে ওই ফুটপাতের শীতবস্ত্রের দোকান গুলোতে। মহা ধুমধামের সাথে ক্রয়-বিক্রয় চলছে ওই ফুটপাত গুলোতে।

উপজেলা সদরের ফুটপাত পট্টির শীত বস্ত্র বিক্রেতা আবুল কালামের সাথে কথা হলে সে জানায়, গত কয়েকদিন যাবৎ দোকান নিয়ে বসে থাকার পরেও দেখা মেলেনি কোন ক্রেতার। কিন্তু বর্তমান সময়ে শীতের প্রকোপ বাড়ার ফলে শীতবস্ত্র বিক্রয় হচ্ছে অন্যান্য দিনের তুলনায় প্রায় ৩ থেকে ৪ গুন। শীত বস্ত্র কিনতে আসা ওবাইদুল ইসলাম জানায়, “বর্তমানে একটি শীতের কাপড় মার্কেটের ভালো কোন দোকানে কিনতে গেলে সর্বনিম্ন টাকা লাগে ৫’ শ।

কিন্তু এই ফুটপাতে অনেক সময় ভালো মানের কাপড় কম দামে পাওয়া যায় এজন্য এসেছি কমদামে নিজের পছন্দমত শীতবস্ত্র সংগ্রহ করার জন্য”। শীতের প্রকোপ আরো বাড়লে এই দোকানদার গুলো প্রায় কেনা দামের চেয়ে ৩ থেকে ৪ গুন মুনাফা অর্জন করতে পারে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহারে শীতের প্রকোপ: ফুটপাতের দোকান গুলোতে ক্রেতার হিড়িক!

আপডেট টাইম : ০৪:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০