ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের  বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভেড়ামারায় ইউ সি বি ব্যাংকের  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে অননুমোদিত ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এদিকে অভিযানের খবরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রয়েছে এমন অনেক দোকান মালিকরা দোকান বন্ধ করে সটকে পড়ে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দীন শহরের শহীদ ডা: জহুরুল হক রোডে (বিচালীপট্টি) অবস্থিত মেসার্স এরশাদ স্টোরে ১৫ হাজার এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম একই রোডে অবস্থিত মসোর্স রেজওয়ান স্টোরে ১০ হাজার ও জাহিদ স্টোরে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া স্টোরগুলো থেকে অননুমোদিত ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, সন্দেশ, তেল, জুস, চিপস, সরিষা তেল ,শনপাপড়ি, আচারসহ বিভিন্ন খাদ্যপন্য জব্দ করা হয়। পরে শহরের বাইপাস সড়ক সংলগ্ন মিস্ত্রিপাড়া সেপটিক ট্যাংক এলাকায় জব্দকৃত খাদ্যদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসের নেতৃত্বে রংপুর র‌্যাব -১৩ সিপিসি-২ নীলফামারীর র‌্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা করে। এ সময় পৌর স্যানিটারী পরিদর্শক আলতাফ হোসেনও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০