ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের  বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভেড়ামারায় ইউ সি বি ব্যাংকের  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল

গোয়ালন্দ( রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর রাতে জেলে কালিপদোর ফ্যাসন জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাইপাস সংলগ্ন নাটো মোল্লার আড়ৎ থেকে নিলামে (ওকশনে) শাকিল সোহান মস্যৎ আড়ৎতের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো.শাজাহান শেখ ও নুরু শেখ মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকৃতির বোয়াল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী মো.শাজাহান জানান,সকালে নাটো মোল্লার আড়ৎ থেকে ২৫কেজি ওজনের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৮শত টাকা কেজি দরে মোট ৭০হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। পরে মাছটি ৭৫হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছি। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান,এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় ধরনের মাছ পাওয়া যাবে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল

আপডেট টাইম : ০৫:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০