ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক। ভ্রাম্যমান আদালতের অভিযান  বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান, গ্রেফতার ১ পঞ্চগড়ে ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  যশোরে জানুয়ারির শুরুতেই বিভিন্ন জলাভূমিতে শীতের অতিথি পাখির সমাগম আইনশৃঙ্খলা ও নির্বাচন ইস্যুতে দৌলতপুরে গণ্যমান্যদের সঙ্গে এসপির মতবিনিময় শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর-১ আসনের প্রার্থী আবু জাফর ভেড়ামারায় অবহিত করণসভা অনুষ্ঠিত দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল

বেনাপোলে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোলে প্রতিবেদকঃ বেনাপোলে গলায় ফাঁস দিয়ে নৃশংশ ভাবে হত্যা করা আল -আমিন ওরফে নয়ন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই লাশটি উদ্ধার করে। এবং আলামত হিসাবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে ।

নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে এনজিও কর্মী হিসাবে কাজ করত। এছাড়া সে বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করত বলে জানা গেছে। সে থানার দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে ।

নিহতর বোন লাবনী খাতুন জানায় গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুইয়ে আছে। তার কাছে যেয়ে দেখি তার গলায় কিছু পেচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিল।

স্থানীয়রা জানায় হত্যাকরিরা হয়ত আগে মুখে কাপড় দিয়ে ছিল যাতে সে চিৎকার করতে না পারে। এরপর গলায় তার জাতিয় কিছু পেচিয়ে হত্যা করে। যেহেতু গলায় রক্তের দাগ দেখা যাচ্ছে। ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান ও বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু পরিদর্শন করেছেন।

ওসি মামুন খান বলেন আলামত হিসাবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা এ নৃশংশ হত্যা কান্ডের সাথে জড়িত আছে।  লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

বেনাপোলে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০