ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু  পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন বহিষ্কার  নওগাঁয় মাদককারবারী মাদকসেবীরা আতঙ্কে  এসপি তারিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে  বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

দৌলতপুরে টাকা ছাড়া বই না দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি বই বিতরণ করে স্কুল কর্তৃপক্ষ বাগিয়ে নিচ্ছেন শিক্ষার্থী প্রতি ৫শ’ টাকা। এর আগে অ্যাসাইনমেন্ট জমা নিতেও টাকা নিয়েছেন তারা। টাকা ছাড়া বই না দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। এমন অভিযোগ কুষ্টিয়ার দৌলতপুরে লালনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই নিতে যাওয়া শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানায়, পুরাতন বই এবং ৫শ’ করে নগদ টাকা নিয়ে দেয়া হচ্ছে নতুন বই। আর এই টাকা স্কুল কর্তৃপক্ষ চাচ্ছেন বই বাবদ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক দু’জন শিক্ষার্থী জানায় বাধ্য হয়ে নগদ টাকা দিয়েই তাদের বই নিতে হয়েছে।

তবে, এসব অভিযোগ অস্বীকার করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিউল আজম। তিনি বলেন, টাকা স্কুলের সেশন চার্জ হিসাবে নেয়া হচ্ছে। কিন্তু টাকা নিলেও কেন শিক্ষার্থীদের রশিদ দেয়া হয়নি সেবিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। বরং কোন শিক্ষার্থীই টাকা নেয়ার অভিযোগ সাহস করে বলতে পারবেনা বলে চ্যালেঞ্জ ছুঁড়েন তিনি। যদিও ততক্ষণে সরাসরি অভিযোগকারী শিক্ষার্থীর সংখ্যা একশো প্রায়।

অভিভাবকদের অভিযোগ, স্কুলটি কেন্দ্র করে ব্যবসা খুলে বসেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল বন্ধ থাকলেও ক’দিন আগে অ্যাসাইনমেন্টের কথা বলে ৫শ’ টাকা নিয়েছেন এবং এখন বই দেয়ার কথা বলে আবারও ৫শ’ টাকা দাবি করছেন।শিগগিরই তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মোহাম্মদ আবু সালেক। তিনি বলেন, নতুন বই বিতরণের বিপরীতে কোন টাকা আদায় করা অপরাধ। বিদ্যালয়টিতে প্রায় ৫শ’ শিক্ষার্থী পড়ালেখা করে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত

দৌলতপুরে টাকা ছাড়া বই না দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের

আপডেট টাইম : ০৭:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১