ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

রাজশাহী দুর্গাপুরে অবৈধ পুকুরের খননের কারনে ক্ষতিগ্রস্থ  গ্রামীণ সড়ক

মাজহারুল ইসলাম চপল, রাজশাহী: রাজশাহী দুর্গাপুর উপজেলার পানানগর এলাকার ডাঙ্গিরপাড়া সড়কটি অবৈধ পুকুর খননকারিদের  মাটি ব্যবসার ফলে গ্রামীণ সড়ক ভেঙ্গেছে। ঢেকেছে  রাস্তার কার্পেটিং, যেন দেখে বোঝার উপাই নাই এটা কাঁচা রাস্তা নাকি পাকা রাস্তা। সড়কটি পরিণত হয়েছে কাঁচা রাস্তা।  সড়কটিতে শতাধিক মাটি বাহী ট্রাক্টর দিন রাত বেপরোয়াভাবে মাটি বহন চলছে। বড় বীট যুক্ত  চাকা হওয়ার কারণে অল্পে রাস্তার পিচ উঠে যাচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের, সড়ু রাস্তা ও  মাটি ওজনের রাস্তার পাড় ভেঙে যাচ্ছে । ট্রাক্টরের পেছনের অংশ খোলা থাকায়  মাটি রাস্তায় পড়তে পড়তে যায়, ভাঙ্গা কাদাযুক্ত রোডেই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা।

এই অবৈধ  পুকুর খননকারী চক্র, বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে নিরীহ কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে কৃষি জমি লিজ নিয়ে আবার  কেউ জমি দিতে অধিকৃতি জানালে কৌশলে তাদের জমি মাঝখানে ফেলে কৃষকদের বেকায়দায় ফেলছে। নিরুপায় হয়ে জমি দিতে বাধ্য হচ্ছে অসহায় কৃষক । ফলে আশঙ্কাজনক  ভাবে কমছে এই এলাকার ফসিল জমি জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাব পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় তিন পুকুর খননকারী এলাকার প্রভাবশালী হওয়ার কারণে এলাকার কেউ তাদের কিছু বলার সাহস রাখে না।

ফসলি জমিতে  পুকুর খনন করে মাটি বিভিন্ন নিচু জায়গায় ভরাটের কাজে ও ” জমির টপ সয়েল” বিভিন্ন ভাটাতে,প্রতি গাড়ি ৮০০  থেকে ১২০০ টাকা দরে বিক্রি করেছে। এলাকাবাসী জানায়, বর্তমান৩ নং পানানগর  ইউনিয়ন চেয়ারম্যানের ভাই মইদুল কয়েকদিন আগেও একটি পুকুর করেছিল এখনও আরেকটি করছে আর সাবেক ইউপি চেয়ারম্যান রবিনও পুকুর খুঁড়ছেন। রাস্তার এই অবস্থার কারণে আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে থানা পুলিশ এসে জনগণকে বাধা দেয় পরবর্তীতে কোথা থেকে কি হলো কিছু বুঝতে পারলাম না সবকিছু ঠিক হয়ে গেল আগের মতই গাড়ি চলতে শুরু করেছে।

আমাদের খারাপ লাগছে রাস্তা ভেঙে যাচ্ছে রাস্তাটির বয়স  মাত্র তিন বছর বয়স হবে।  এই রাস্তাটি এখনই তারা শেষ করে দিল,বর্ষার মৌসুমে কি হবে আমাদের আবারো সেই কাদাযুক্ত রাস্তা। কি করবো আমাদের কিছুই করার নেই তাদের টাকা আছে ক্ষমতা আছে? রাস্তা ভাঙ্গার কারিগর পুকুর খননকারী মইদুল বলেন, আমাদের মাটি নিচেই আছে আরেকটা পুকুর কাটছে তাদের মাটি পরিবহন করছে আমার দুই একটা গাড়ি উপরে উঠতে পারে। পাশের পুকুর  কে কাটছে আমি জানিনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  মহসিন মৃধা জানায়,রাস্তা রাষ্ট্রীয় সম্পদ এটি নষ্ট  করার অধিকার কেউ রাখেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষের একটাই দাবি বহুল কাঙ্ক্ষিত রাস্তা রক্ষা করা হোক ,অবিলম্বে রাস্তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

রাজশাহী দুর্গাপুরে অবৈধ পুকুরের খননের কারনে ক্ষতিগ্রস্থ  গ্রামীণ সড়ক

আপডেট টাইম : ০৭:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১