ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের  বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ভেড়ামারায় ইউ সি বি ব্যাংকের  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শিশু সানজিদা হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহ: ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন জানান, গত ১৫ জানুয়ারি শুক্রবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আকন্দবাড়ীর পিছনের জঙ্গলে অপহরণকারীরা মুক্তিপণের টাকা না পেয়ে শাহজাহান আকন্দের মেয়ে সানজিদা আক্তার ৭কে হত্যা করে লাশ ফেলে রাখে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

ঘটনাস্থল পরিদর্শন পারিপার্শ্বিকতার বিচারও নিহতের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তপূর্বক র‌্যাব-১৪, ঘটনার রহস্য উন্মোচন করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলায় জড়িত সন্দেহে ইয়াসিন আকন্দ (১৬) পিতাঃ মোঃ আবুল হাশিম আকন্দ,সাং- রামচন্দ্রপুর থানা তারাকান্দা জেলা-ময়মনসিংহ কে তারাকান্দা থানা এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে অদ্য ১৭ জানুয়ারি রবিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সুপারী কুড়ানোর নাম করে ভিকটিম সানজিদা আক্তার কে তার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে সে এবং শাকিল (১৯) পিতা-টুটু পাগলা মিলে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বাবার নিকট তারাকান্দা বাজার বিকাশ এজেন্ট নিতিশ কুমার সিংহ (৫৭) পিতা নীরন্ধ্র চন্দ্র সিংহ এর মোবাইল ফোনের মাধ্যমে ২০০০০/= টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পাওয়াতেই আটককৃত আসামি শিশু সানজিদা আক্তার কে হত্যা করার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে নিতিশ কুমার সিংহ (৫৭) কেও গ্রেপ্তার করে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব-১৪ এই কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

শিশু সানজিদা হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

আপডেট টাইম : ০৬:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১