ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু  পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন বহিষ্কার  নওগাঁয় মাদককারবারী মাদকসেবীরা আতঙ্কে  এসপি তারিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে  বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

রাজশাহীর মোহনপুরে মাষ্টার্স পড়ুয়া ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

রবিবার সকালে বাড়ির পাশের একটি আমবাগানে এলাকার লোকজন শাফিউলের মরদেহ দেখতে পেয়ে শাফিউলের বাড়ির লোকদের খবর দেয়।

মাজহারুল ইসলাম চপল, রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া (টাংগন) গ্রামের আম বাগান হতে এক মাষ্টার্স পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তথ্যসূত্রে জানাযায় ঐ শিক্ষার্থীর নাম শাফিউল ইসলাম (২৫)। সে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়াস্থ টাংগন গ্রামের চুন ব্যবসায়ী সাইদুর রহমানে বড় ছেলে। শাফিউল ইসলাম রাজশাহী কলেজ হতে হিসাব বিজ্ঞানে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন।

শাফিউল ইসলামের বাড়ির লোক মারফত জানা যায়, সে গতকাল শনিবার (২৩ই জানুয়ারি) সারাদিন নিজ বাড়িতে রাজমিস্ত্রির সংগে জোগাড়দার হিসেবে কাজ করেছিল এবং সন্ধ্যায় বন্ধুর বাড়িতে যাব বলে বের হয়ে যায়। পরে রাতে শাফিউল বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তার ফোনে একাধিকবার ফোন দিয়ে ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও শাফিউলের কোন খোঁজ পায় না। রবিবার সকালে বাড়ির পাশের একটি আমবাগানে এলাকার লোকজন শাফিউলের মরদেহ দেখতে পেয়ে শাফিউলের বাড়ির লোকদের খবর দেয়। মৃত শাফিউল এর মুখমণ্ডল এবং গলায় জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত আমরা এখনো জানতে পারিনি। তবে পুলিশের গোয়েন্দা সংস্থার লোকজন আছেন তারা মরদেহটি ক্ষতিয়ে দেখছেন। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি তবে এটা মামলা হবে। মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে মাষ্টার্স পড়ুয়া ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১