ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত খোকসায় ৪ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন দৌলতপুরে দুই শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু  পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন বহিষ্কার  নওগাঁয় মাদককারবারী মাদকসেবীরা আতঙ্কে  এসপি তারিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে  বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক মিরপুরে  বিজিবির অভিযানে ১ কোটি ২০  লক্ষ টাকার অবৈধ নকল সিগারেট  আটক।

নীলফামারীতে আসছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন, সকল প্রস্তুতি সম্পন্ন

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: আগামী সপ্তাহে প্রথম পর্যায়ের ৬০ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে উত্তরের জেলা নীলফামারীতে। ডোজগুলো আসার আগেই স্বাস্থ্য বিভাগ তা সংরক্ষণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সারা দেশের ন্যায় ৮ ফেব্রুয়ারী থেকে একযোগে এজেলাতেও ভ্যাকসিন দেয়া হবে। ইতোমধ্যে এ ভ্যাকসিন যাদেরকে দেয়া হবে সে তালিকাও প্রস্তুত করছে জেলা স্বাস্থ্যবিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নীলফামারী সদরসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গুলোতে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা হবে এবং ওই কেন্দ্রগুলোতে ভ্যাকসিন দেয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা ১৫ ক্যাটাগরির ভিত্তিতে একটি তালিকা করেছেন। তালিকায় রয়েছেন পেশাজীবী, বয়স্ক ও রোগীসহ প্রথম সারির করোনা যোদ্ধারা। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এসব কেন্দ্রে তালিকা অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এসব কেন্দ্রে ২জন করে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, নার্স ও স্বেচ্ছাসেবক উপস্থিত থাকবেন। নীলফামারী সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানান, করোনা ভ্যাকসিন সংরক্ষণে বাড়তি কোনও ঝামেলা পোহাতে হবে না। সংরক্ষনের জন্য যে তাপমাত্রার দরকার (২.৮ডিগ্রী সেলসিয়াস) তা যথেষ্ট রয়েছে।

বর্তমানে হাম-রুবেলা ভ্যাকসিন প্রয়োগ শেষের দিকে। আর করোনার ভ্যাকসিন সেই রেফ্রিজারেটরে রাখা হবে। পরবর্তীতে টিকার প্রাপ্যতা বৃদ্ধি পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরি জানান, জেলা স্বাস্থ্যবিভাগ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় সংসদ সদস্যকে উপদেষ্টা করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি দায়িত্বে রয়েছি আমি ও সদস্য সচিব করা হয়েছে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর কবির কে। এ কমিটি ভ্যাকসিন সংরক্ষণ ও প্রয়োগ কার্যক্রম তদারকি করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত

নীলফামারীতে আসছে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন, সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট টাইম : ০৫:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১