ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেড়ামারা উপজেলা প্রশাসন ফুটপথ দখল মুক্ত করল ভেড়ামারায় বাংলাদেশ স্কাউটসের পিএল কোর্সের সফল সমাপনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল: সাংবাদিক রাতুলের বিরুদ্ধে মামলার সত্যতা নিয়ে প্রশ্ন শীতার্ত মানুষের পাশে তানোর সাংবাদিক ক্লাব পরিবার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা নওগাঁর পত্নীতলায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা -রাজশাহীতে সংবাদ সম্মেলনে দৌলতপুরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুরে অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই

দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই।

নিজস্ব প্রতিনিধি: দৌলতপুরে অগ্নিকাণ্ডে বসত বাড়িসহ নগদ টাকা, কৃষি পণ্য, গবাদি পশু সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী ও ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ভেড়ামারা ফায়ার ব্রিগেড কার্যালয়ের স্টেশন অফিসার ও এলাকাবাসী জানায়, জগন্নাথপুর গ্রামের মৃত আকুব্বার মল্লিকের ছেলে দিনমজুর নুরু মল্লিকের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন সব কয়টি ঘরে ছড়িয়ে পড়ে।

পরে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়ার পর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল সঠিকভাবে বুঝতে না পারার কারণে তাদের পৌঁছাতে দেরি হয় বলে ফায়ার ব্রিগেড সদস্যরা জানান।

কিন্তু ততক্ষণে ঘরগুলোতে থাকা পরিধেয় বস্ত্র, আসবাবপত্র, চাল, ভুট্টা, রসুন, পাট,গবাদি পশু ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নুরু মল্লিকের সব মিলিয়ে প্রায় ৬লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী নুরু মল্লিক জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার ব্রিগেড কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুর ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই

আপডেট টাইম : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১