ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার ৫ টাকা কেজি আলু বিক্রি করে চোখে অন্ধকার দেখছেন বরেন্দ্র অঞ্চলের চাষীরা লালপুরে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বৃদ্ধি পেয়েছে বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী ফুলের চাষ আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম ভেড়ামারা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযানে আটক ৬, উদ্ধার ইজিবাইক ও বিপুল যন্ত্রাংশ

ময়মনসিংহে পরিত্যক্ত টয়লেটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর গ্রামে জান্নাতুল ফেরদৌস (২) নামের শিশুকে কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দি করে টয়লেটে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সন্দেহে শিশুর বড় বোন লাকীকে (১২) আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের অটোরিক্সা চালক শহীদুল ইসলামের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর বস্তাবন্দি করে ঘরের পিছনে পরিত্যক্ত টয়লেটে ফেলে স্ল্যাব দিয়ে ঢেকে রাখা হয়। ঘটনার দিন নিহতের বড় বোন লাকী আক্তার ছাড়া বাড়িতে কেউ ছিলেন না।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে বড় বোন লাকীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, পারিবারিক ভাষ্যমতে আটক মেয়েটি ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

সাপাহারে স্কুল ছাত্রীর কানের দুল ছিনতাই ঘটনায় ছিনতাইকারী আটক দুল উদ্ধার

ময়মনসিংহে পরিত্যক্ত টয়লেটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১