ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা রহস্য উদঘাটন গ্রেফতার ২ দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

সৈয়দপুরে শুরু হয়েছে টিসিবি’র পন্য বিক্রি

সৈয়দপুরে শুরু হয়েছে টিসিবি'র পন্য বিক্রি

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে চিনি, ছোলা, ভোজ্য তেল, মশুর ডাল ও পেয়াজ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে শহরের স্মৃতি অম্লান চত্বর সংলগ্ন সড়কে ট্রাকে করে এসব পণ্য বিক্রি শুরু করা হয়।

মেসার্স ইমতেয়াজ ট্রেডার্স মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইমতেয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব ইমতেয়াজ আহমেদ।

টিসিবি’র এ উদ্যোগের ফলে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্ব গতির এসময়ে বাজার দরের চেয়ে কম দামে পন্য পাওয়ায় জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রমজান শুরুর প্রাক্কালে প্রয়োজনীয় সামগ্রী প্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় সবাই পাচ্ছেন না বলে অনেকে অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ডিলার ইমতেয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব ইমতেয়াজ আহমেদ জানান, মূলতঃ পবিত্র রমজান উপলক্ষে সরকার এ উদ্যোগ নিয়েছে। লস হলেও রমজানে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সহযোগিতা হিসেবে আমরা বরাদ্দকৃত পন্য রংপুর ডিপো থেকে উত্তোলন করে বিক্রি শুরু করেছি। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হবে।

তিনি জানান, প্রথম কিস্তির বরাদ্দ পেয়েছি চিনি ৮শ’ কেজি, মশুর ডাল ৬শ’ কেজি, সয়াবিন তেল ১ হাজার ২শ’ কেজি, ছোলা ৪শ’ কেজি, পেয়াজ ২শ’ কেজি। চলতি মাসেই এভাবে আরও ৩ বার বরাদ্দ পাওয়া যাবে। তারপরও চাহিদা থাকলে আরও বরাদ্দ দেওয়া হবে বলে কর্তৃপক্ষ আস্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের কাজের মাধ্যমে রমজানে জনগণের সেবা করার সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। তাই সুষ্ঠুভাবে বিক্রির চেষ্টা করছি। সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, সৈয়দপুরে টিসিবি’র ডিলার দুই জন। ইমতিয়াজ ট্রেডার্স ও সাকিল ট্রেডার্স। সাকিল ট্রেডার্স এখনও পন্য উত্তোলন ও বিক্রি শুরু করেনি। তারা শুরু করলে চাহিদা পূরণে অনেকটা সুবিধা পাবে সৈয়দপুরবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ

সৈয়দপুরে শুরু হয়েছে টিসিবি’র পন্য বিক্রি

আপডেট টাইম : ০৭:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১