ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন কুষ্টিয়া-১ আসনে বিজয়ের পর শান্তির বার্তা- দৌলতপুরে সহনশীল রাজনীতির নতুন দৃষ্টান্ত নির্বাচনোত্তর সহিংসতা বোয়ালমারীর ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণে সংঘর্ষবাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক 

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কার ঘটনায় ঘটনাস্থলেই ২ শিশু, ২নারীসহ ৮জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন।বিশ্বস্ত সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলের ঘাট এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়।

হাসপাতালে নেওয়ার পরে আরও ২জনের মৃত্যু হয়।আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। পুলিশ নিহতদের পরিচয় সনাক্তে সরেজমিনে কাজ করছে। উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও অংশ নিয়েছে। দুর্ঘটনার পর এক ঘন্টারও বেশি সময় মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাবেক এমপি-মন্ত্রীসহ ২০ জন প্রার্থী জামানত হারাচ্ছেন

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৭:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১