ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা রহস্য উদঘাটন গ্রেফতার ২ দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

গাংনী একই পরিবারের ৩ জনকে হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক্ষীনারায়নপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে একই পরিবারের ৩ জনকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত পরিবারবর্গ। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি), বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মহিবুল ইসলাম ফুরকান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। এসময় শাহাদুল ইসলাম, জাহারুল ইসলাম ও লোইলকে নৃশংসভাবে হত্যা করায় হত্যাকারী আতিয়ার রহমানসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান বক্তারা।

এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহত পরিবারের সদস্যের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। মানববন্ধনে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, নজিবর রহমান, কারিউল ইসলাম, নিফাজ উদ্দীন, আলাউদ্দিন, আব্দুস সবুর, আরকান আলী, কামরুজ্জামান, দিপ্তীসহ নিহত পরিবারের সদস্য চম্পা এবং এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর আতিয়ার বাহিনীর সমর্থকরা শাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম কে নৃশংস ভাবে হত্যা করে। এর পূর্ব লোইল কে নৃশংস ভাবে হত্যা করা হয়। লোইল হত্যা মামলার নিষ্পত্তির জন্য আজমাইন হোসেন টুটুল কে চাপ প্রয়োগ করা হয় এবং এরই জের ধরে আরও দু’জনকে হত্যা করে আতিয়ার বাহিনী। নিহত শাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ

গাংনী একই পরিবারের ৩ জনকে হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২