ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয় দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীর ৬ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত বাগমারায় জামায়াত প্রার্থীর পক্ষে না থাকলে প্রাণনাশের হুমকি ও সহিংসতার অভিযোগ উঠেছে ভেড়ামারায় হোমিও দোকানের আড়ালে ভারতীয় মদ, ৩৬০ বোতল উদ্ধার পঞ্চগড় ২ আসনে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১৫, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক  নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয়  সভা আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির  প্রকাশ্যে সহযোগিতা করলেও, গোপনে বিদ্রোহ” বোয়ালমারীতে বিএনপির তিন নেতা বহিষ্কৃত: দলীয় শৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা

খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তবে শুধু তার ক্ষতি নয়, বিএনপির ক্ষতি নয়, দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের যৌথ সঞ্চালনায় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয়

খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি।

আপডেট টাইম : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩